৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯
বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে আন্দোলন শুরু করেছে বিক্ষুব্ধ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে হাজারো নেতাকর্মীর একটি মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে আসেন তারা। এরপর অফিসের সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
অন্যদিকে আন্দোলনকারীদের যে কোনো ধরনের অপ্রীতিকর কাজ প্রতিহত করতে কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন- ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহানগর বিএনপির কয়েকশ নেতাকর্মী। নয়াপল্টনে কার্যালয়ের আশপাশেও ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
এদিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে অফিসের সামনে আসলে কাউন্সিলের দাবিতে অবস্থান নেওয়া স্লোগানরত ছাত্রদল নেতারা দৌড়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। কাউন্সিলের পক্ষের ছাত্র নেতারা বেলা ১১টা থেকে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কাউন্সিলের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
এ সময় ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, সংগঠনটির সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কার্যালয়ে প্রবেশকালে গণমাধ্যমকর্মীদের বলেন, দলের একটা সিদ্ধান্ত আসছে, আশা করি সবাই এটা বিবেচনা করে কাজ করবে। আমাদের নেত্রী খালেদা জিয়া কারাবন্দি, আশা করি পরিস্থিতি উন্নয়নের জন্য আমাদের ছোট ভাইরা আমাদের যেকোনোভাবে সহযোগিতা করবে।
গতকাল সোমবার (২৪ জুন) বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বয়সসীমা নির্ধারণ না করার দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা বেলা ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করেছিল। দেড়টার দিকে তারা নয়াপল্টন ছেড়ে যাওয়ার সময় পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D