৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯
বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের টেবিল ও সিসি ক্যামেরা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করতে গেলে বাধা পেয়ে এই ভাঙচুর চালায়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের কয়েকজন আহত হয়।
আহত মাহবুব ইমতিয়াজ নামের বিক্ষুব্ধ ছাত্রদলের কর্মী অভিযোগ করেন, ডাকসুর জিএস প্রার্থী অনিক এবং এজিএস প্রার্থী সোহেল তার উপর ভাঙা কাঁচ নিক্ষেপ করে। এতে তিনিসহ কয়েকজন রক্তাক্ত হন।
এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষুব্ধ নেতাকর্মীদের অবস্থানের ফলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ শতাধিক নেতাকর্মী অবরুদ্ধ হয়ে পড়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D