১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯
সিলেটে শুরু হয়েছে দু’দিনব্যাপী স্বর্ণ মেলা। নগরীর উপশহর পয়েন্টের রোজভিউ হোটেলের সম্মেলনকক্ষে আজ সোমবার এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসক নিরীক্ষা ও গোয়েন্দা) সৈয়দ গোলাম কিবরিয়া। তিনি বলেন, প্রত্যেক স্বর্ণ ব্যবসায়ীকে নিজেকে সরকারের অংশ মনে করে কর দিতে হবে। তারা আত্মমর্যাদার সঙ্গে ব্যবসা পরিচালনা করবেন। মনে রাখতে হবে, কর জনগণের উন্নয়ন কাজে লাগে। দেশকে সুখী ও সমৃদ্ধি হিসেবে গড়ে তুলতে সকলকে কর দেওয়ার প্রতি আগ্রত বাড়াতে হবে।
রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া আরো বলেন, স্বর্ণ আমদানি পর্যায়ে ট্যাক্স ৩ হাজার টাকা। বাজারে যখন বিক্রি করবেন, তখন উ’পাদন পর্যায়ের ভ্যাট আছে। এটা হচ্ছে পরোক্ষ ট্যাক্স। বছর শেষে যে ট্যাক্সটা দিতে হবে, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর আজকের মেলায় সরকার অপদর্শিত স্বর্ণ ট্যাক্সের মাধ্যমে বৈধ করার সুযোগ দিয়েছে। এটা হচ্ছে প্রত্যক্ষ ট্যাক্স।
সিলেটের কর কমিশনার রনজীত কুমার সাহার সভাপতিত্বে ও উপ কর কমিশনার স্বাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার গোলাম মো. মনির, এফবিসিসিআই’র পরিচালক খন্দকার সিপার আহমদ, সিলেট জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, ইউমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্য স্বপন কর্মকার।
স্বর্ণ মেলায় ৬টি স্টলে আয়কর গ্রহণ করা হবে। তাতে নির্বিগ্নে ব্যাংকের বুথে কর দিতে পারবেন ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টরা জানান, এ মেলা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চললেও গচ্ছিত স্বর্ণের উপর ট্যাক্স প্রদানের সময় থাকবে ৩০ জুন পর্যন্ত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D