৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন আজ। ইতিমধ্যে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই আসনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম সামগ্রী পাঠানো হয়েছে। ১৪১টি কেন্দ্রে আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে ১৪১টি কেন্দ্রের মধ্যে ১১১টিকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব ভোটকেন্দ্রে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D