৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগই দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যায়। আওয়ামী লীগ দেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করবে।
আজ রোববার (২৩ জুন) সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই দেশকে দেয়, মানুষকে দেয়। সেই সম্মান আমরা ফিরিয়ে দিয়েছি। আমরাই দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবো। আজকের দিনে আমাদের এটাই প্রতিজ্ঞা।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল সাড়ে ৮টায় বেলুন ও কবুতর উড়িয়ে বর্ষপূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী।
এ সময় আওয়ামী লীগ সভাপতির সঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে দলের সভাপতি হিসেবে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে গঠিত হয় দলটি। এরপর জাতি গঠনের সোপান স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সূর্যোদয়ের সময় দলটির কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D