১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯
সুনামগঞ্জের ছাতকে ১৪ মে রাতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা পুলিশ এসল্ট ও বিস্ফোরক মামলায় সুনামগঞ্জ জেলা আওয়াামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শামীম আহমদ চৌধুরীকে জেলহাজতে পাঠানো হয়েছে। রবিবার এ মামলায় শামীম চৌধুরী আদালতে আত্মসমর্পন করলে জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সুনামগঞ্জ জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল ইসলাম বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ মে রাতে ছাতকে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়। হত্যা, পুলিশ এ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা থেকে শামীম চৌধুরীসহ ৪৭ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D