১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক যাত্রী কল্যাণ পরিষদ এই মহাসড়কে বিআরটিসির বাস পরিচালনায় সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ ও ২৪ জুনের পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট রাজউদ্দিন এক বিবৃতিতে সুনামগঞ্জ জেলা প্রশাসন আহুত বৈঠকে এ সিদ্ধান্তে উপনীত হওয়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র ও সদর উপজেলা চেয়ারম্যান সহ পরিবহন মালিক-শ্রমিক ও সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির বাস চলাচলের দাবিতে চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসানের নির্দেশনায় শুক্রবার রাতে সুনামগঞ্জ সার্কিট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া বাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ও সদস্য সচিব সজীব আলী এবং সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক যাত্রী কল্যাণ পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট রাজউদ্দিন, সদস্য অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, অধ্যক্ষ সৈয়দ মহদ্দিস আহমদ ও তৌফিকুল আলম বাবলু।
এছাড়া পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যাত্রী কল্যাণ পরিষদ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রায় ৩ ঘণ্টার এ বৈঠকে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায় বাস পরিচালনা এবং বেসরকারি মালিকানায় উন্নতমানের বাস সহকারে যাত্রীসেবার মান উন্নয়নের ব্যাপারে ঐকমত্য হয়। এর পরিগ্রেক্ষিতে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ আহুত ৭২ ঘণ্টার ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।
এছাড়াও বৈঠকে জনস্বার্থে আরো কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D