১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৯
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কোম্পানীগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ টুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আপ্তাব আলী কালা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রহমান ও মোঃ রাসেল আহমদ, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক অসিত চন্দ্র দাস প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D