১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৯
সিলেটে ‘উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প (Counter terrorism)।
সেমিনারে এমসি কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
সেমিনারের উদ্ভোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। তিনি বলেন আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে থেকে যেন উগ্রবাদ ও জঙ্গিবাদ তৈরী না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ নিরসনে জিরো ট্রলারেন্স ভূমিকা পালন করছে সরকার। এমতাবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ জঙ্গিবাদ নিরসনে বাংলাদেশকে রোড মডেল হিসেবে গন্য করে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেনএ এইচ এম আব্দুর রকিব বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি, ডিএমপি; সুজ্ঞান চাকমা, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সিটিএসবি, এসএমপি’ মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম; অতিঃ উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি, ডিএমপি; মোঃ মাহবুব আলম,অতিঃ উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার),সিলেট জেলা; জেদান আল মুসা, অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ), এসএমপি; মাহফুজা লিজা, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি, ডিএমপি; মোঃ সিদ্দিকুর রহমান, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি, ডিএমপি; সাদেক কাউসার দস্তগীর, অতিঃ উপ-পুলিশ কমিশনার, এসএমপি। সেমিনারে সিলেটের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D