লালাবাজারে শ্যামলী পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯

লালাবাজারে শ্যামলী পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত

সিলেট-ঢাকা মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাটের গাবরু মিয়ার ছেলে আবদুল কাইয়ূম (৩৫) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার আঙ্গারুজুর গ্রামের রুহুল আমীন চৌধুরীর মেয়ে নওশীন (১৮)। আহতরা হলেন- নিহত নওশীনের মা দিলারা বেগম ও বোন সানজিদা (৮)। এর মধ্যে আবদুল কাইয়ূম ঘটনাস্থলে ও নওশীন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে লালাবাজার কুশিয়ারা সিএনজি পাম্পের সামনে একটি সিএনজি অটোরিকশাকে (সিলেট থ ১২-১৩৯১) ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহণের (ঢাকা মেট্রো ব ১৪-৩৭৮১) একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে বাসটি আটক করা হয়েছে। তবে বাসটির চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট