৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির দুই মামলায় জামিন আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছে আদালত। গতকাল সোমবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশনাল বেঞ্চ এই আদেশ দেন।
গত ২৩ মে জামিন শুনানির কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনে আদালত ঈদের পর ১৭ জুন শুনানির তারিখ ধার্য করেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মানহানির দুই মামলায় এখনো তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। বেগম খালেদা জিয়ার পক্ষে আরও ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, মীর মো. অ্যাডভোকেট নাছির উদ্দিন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট এইচএম কামরুজ্জামান মামুন, ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, আনিসুর রহমান খান প্রমুখ। অপরপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলএফ আর খান।
বেগম খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, মামলা দুটিই জামিনযোগ্য। এছাড়া এ মামলাগুলো করেছেন এবি সিদ্দিকী নামে একজন, যিনি বেগম খালেদা জিয়া ও এসব ইস্যুতে অসৎ উদ্দেশ্যে মামলা করে থাকেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান জামিনের বিরোধিতা করে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করলে যে কেউ মামলা করতে পারেন। এছাড়া বেগম খালেদা জিয়ার মতো এমন একজন দায়িত্ব ব্যক্তির পক্ষে হিন্দু ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করা ঠিক হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D