১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৯
সুনামগঞ্জের তাহিরপুর থেকে ওয়াহাব ওরফে ওয়াব নামে এক ইয়াবা ব্যবসায়িকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে ওই ইয়াবা ব্যবসায়িকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। ওয়াহাব ওরফে ওয়াব তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী পুরান লাউড় গ্রামের মৃত নুর মিয়ার ছেলে। জানা গেছে, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল উপজেলার পুরান লাউড়ের গড় গ্রাম থেকে মঙ্গলবার ওয়াহাব ওরফে ওয়াবকে আটক করে। এরপর তার দেহ তল্লাশী করে র্যাব ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, র্যাবের পক্ষ থেকে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D