১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ৭, ২০১৯
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিচা বাজার থেকে দেশীয় তৈরী পাইপগান ও কার্তুজসহ জুবের আহমদ (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি ওবাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
আটক জুবের আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বুধরাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে। তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (ভারপ্রাপ্ত) এএসপি ওবাইন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D