১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুন ২, ২০১৯
২ জুন ২০১৯, রবিবার : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়ার গনিগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনা সংঘর্ষে ৭ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন।
রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই বাসে থাকা চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ১১ সদস্য ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত জেলা সদর মডেল হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুর্বাকান্দা গ্রামের ইস্তক মিয়ার ছেলে সাগর আহমদ (১৫), একই গ্রামের ফজল আলী ছেলে মিলন মিয়া (১৬), মোহাম্মদ আলীর ছেলে আফজাল মিয়া (১৭), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা গাগলি গ্রামের নোমান (২৪) ও শাল্লা উপজেলার নিপেশ চন্দ্র দাশ (২২)। অন্য একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পাঁচজন লেগুনার যাত্রী ও নোমান লেগুনার চালক।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লিমন পরিবহন নামে (ঢাকা মেট্রো-ব ১৫-০৮০১) একটি যাত্রীবাহী বাস সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের দিরাই পয়েন্টে যাত্রীদের নামিয়ে দেয়। এর পর ফের সুনামগঞ্জ জেলা সদরে যাওয়ার পথে ওই পয়েন্টে দিরাইমুখী অপর একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D