১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মে ২৪, ২০১৯
হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। এ সময় আরও ২ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের জিতু মিয়ার ছেলে ফয়ছল মিয়া (৩৫) ও তার সঙ্গী ধান কাটার কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফয়সল মারা যান। এতে তার সঙ্গী সামসু মিয়া (৩৪) ও খোকন মিয়া (৩৫) গুরুতর আহত হন। তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে নবীগঞ্জ উপজেলার গুজাখাইড় গ্রামের কৃষক সিজিল মিয়া (৪৫) শুক্রবার বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত সিজিল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান সিজিল মিয়া। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী জানান, মৃতের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D