২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯
ছাত্রলীগের ঘোষিত কেন্দ্রীয় কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫মে) দুপুরে গণভবনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে সংগঠনটির অভিভাবক হিসেবে এ নির্দেশ দেন তিনি।
জানা গেছে, ঘোষিত নতুন কমিটির ৩০১ জন সদস্যের সবার গোয়েন্দা প্রতিবেদন ছাত্রলীগের শীর্ষ দুই নেতার হাতে দিয়েছেন প্রধানমন্ত্রী। এদের মধ্যে যাদের নামে গুরুতর অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি। একই সাথে ত্যাগী ও যোগ্য নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার নির্দেশও দিয়েছেন তিনি।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, উপদফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D