২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯
২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার : দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত ঠাকুরগাঁও–৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
দুপুর ১২টার দিকে জাহিদুর রহমানকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীর শারমিন চৌধুরী।
এর ফলে বিএনপি থেকে নির্বাচিত ছয়জনের মধ্যে একজন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে জাহিদুর রহমান শপথ নেওয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীর শারমিন চৌধুরীকে চিঠি লেখেন।
স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ সংসদ সচিবালয় থেকে দুপুর পৌনে ১২টায় জাহিদুর রহমানের শপথ অনুষ্ঠানের সময় ধার্য করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ–রানীশংকৈল) তিন সাবেক সাংসদকে হারিয়ে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন।
রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী, যিনি জয়ী হতে পেরেছেন।
১৯৯১ সাল থেকে জাহিদুর রহমান নির্বাচন করছেন। দীর্ঘ ২৭ বছর পর মানুষের সহানুভূতির কারণে তিনি জয়ী হয়েছেন।
জাহিদুর রহমান (ধানের শীষ) ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান। এ ছাড়া মহাজোটের প্রার্থী মো. ইয়াসিন আলী (নৌকা) ৩৮ হাজার ৬৩ ভোট পেয়ে তৃতীয় হন। জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ২৭ হাজার ১৮২ ভোট পেয়ে চতুর্থ হন।
জাহিদুর রহমানের এই সিদ্ধান্তের ফলে আরেকটি রাজনৈতিক ধাক্কা খেল বিএনপি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D