২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন,‘দিন-তারিখ দিয়ে কোনো আন্দোলন হয় না। আন্দোলনের পুরোপুরি প্রস্তুতি নিয়েই খালেদা জিয়াকে মুক্ত করে আনবে দেশের জনগণ।’
তিনি আরো বলেন, ‘দলকে সুসংগঠিত করতে আমরা মানুষের কাছে যাচ্ছি। খালেদা জিয়ার মুক্তির পরিবেশ সৃষ্টি করছি। আওয়ামী লীগকে চিরতরে বিদায় করার জন্য পর্যাপ্ত শক্তি নিয়েই আমরা মাঠে নামব।’
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ড. মঈন খান।
সংগঠনটির উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মো. নেছারুল হক, জাসাস সহসভাপতি শাহরিয়া ইসলাম শায়লা, মহানগর বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন, কৃষক দলের সদস্য হাজি মোজাম্মেল হক মিন্টু সওদাগর, লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।
মঈন খান বলেন, ‘নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ নয়, যাঁরা সত্যিকার অর্থেই খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শামিল হতে চান, তাঁদের নিয়েই বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করা হবে।’
ঐক্যফ্রন্ট নেতা মোকাব্বির খানের শপথ গ্রহণের সমালোচনা করে মঈন খান বলেন, ‘বর্তমান সংসদ নির্বাচিতদের নয়। যারা এই ভুয়া সংসদে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছেন, তাদের আমি প্রশ্ন করি, কিসের সংসদে যাওয়ার জন্য আপনারা এত ব্যাকুল হলেন? এই সংসদে কি সত্যিকার অর্থে জনগণের কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ আছে? যেখানে মানুষের ভোটেরই কোনো অধিকার নেই, সেখানে কীভাবে আপনি জনগণের কথা বলবেন?

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D