২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯
নিজাম ইউ জায়গীরদার : বিএনপি চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। শুক্রবার সকাল ১১টায় জাতীয়তাবাদী যুবদলের কয়েকশো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিকট এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মিছিলে বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন প্রমূখ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ক্রমান্বয়ে চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। দেশনেত্রীকে চিকিৎসা দেয়ার নামে নানা টালবাহানা ও জনগণকে ধোকা দেয়ার চেষ্টা করছে সরকার। সরকার আমাদের দাবি উপেক্ষা করে বেগম জিয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ না দিয়ে বরং বারবার বিএসএমএমইউ-তে চিকিৎসা দেয়ার নামে দেশনেত্রীকে এনে তিনি সুস্থ আছেন বলে মিথ্যার বেস্যাতি করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, বেগম জিয়াকে আর কষ্ট দেবেন না, তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন, দেশনেত্রীর পছন্দের বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে সুচিকিৎসার সুযোগ দিন। কারণ আপনার নির্দেশেই খালেদা জিয়া কারাগারে। কিন্তু আপনার লোহার খাঁচা ভেঙ্গে ফেলার জন্য জনগণ এখন প্রস্তুতি গ্রহণ করেছে।
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এর নেতৃত্বে মিছিল শুরু হলে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার কন্ঠে শ্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করেন।
এছাড়া জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে একই দাবিতে একটি বিশাল বিক্ষোভ মিছিল মগবাজার থেকে শুরু হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন’সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা। নেতাকর্মীরা দেশনেত্রীর মুক্তির দাবিতে মুহুর্মূহ শ্লোগান দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D