২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আজ বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন কাজী আসাদুজ্জামান। এর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি। এক পর্যাযে তার শারীরিক অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে কারো সঙ্গে কথাও বলতে পারছিলেন না ৬৭ বছর বয়সী এ রাজনীতিক।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান কাজী আসাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাজী আসাদ মৃত্যুকাল ২ ছেলে এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
কাজী আসাদের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।
১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী আসাদকে আহ্বায়ক করে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে স্বেচ্ছাসেবক দলেরও প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D