জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বুধবার

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬

Manual8 Ad Code

জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম নিয়মিত অধিবেশনের সাধারণ বির্তক শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে।
স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই মূল অধিবেশন শুরু হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট পিটার থম্পসনের সভাপতিত্বে অধিবেশনে প্রথমেই বক্তব্য রাখবেন মহাসচিব বান কি-মুন। এর পরপরই পিটার থম্পসনের বক্তৃতা।

আর তার পরে বক্তব্য রাখবেন প্রথা অনুযায়ী ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তিমার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বক্তৃতা চলবে। প্রথম দিন মঙ্গলবার সকালের অধিবেশনে বক্তৃতা করবেন আরো ১৫টি দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধানরা।

Manual5 Ad Code

আর বিকেলের অধিবেশনে বক্তব্য রাখবেন ১৮টি দেশের সরকার কিংবা রাষ্ট্র প্রধানরা। চলতি অধিবেশনে ২১ সেপ্টেম্বর বিকেলের অধিবেশনে সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এবারো বাংলা ভাষায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।

Manual2 Ad Code

মঙ্গলবার বিতর্কে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে শাড, ফ্রান্স, গায়না, কাতার, আর্জেন্টিনা, স্লোভাকিয়া, মালাবি, উরুগুয়ে, জর্ডান, সুইজারল্যান্ড, পেরু, তুরস্ক, ফিজি, যুক্তরাজ্য, কানাডা, মরক্কো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্পেন, মিশর, নাইজেরিয়া, উগান্ডা, পর্তুগাল, মেক্সিকো, স্লোভানিয়া, জাম্বিয়া, পানামা, কোস্টারিকা, মঙ্গোলিয়া, সেনেগাল, তিউনিশিয়া, নিউজিল্যান্ড ও ইতালি।

Manual5 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code