২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৯
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিটি নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আরেক দফা ধ্বংসের পথে এগিয়ে গেল।
শনিবার দুপুরে ধানমণ্ডিত দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
ঐক্যফ্রন্ট কিংবা বিএনপির জন্য নির্বাচন বা সংবিধান কোনোটাই বসে থাকবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ছদ্মবেশী, বিধ্বংসী যে রাজনীতি তারা করে, সেই বিধ্বংসী রাজনীতি ধ্বংসের পথে আরেক ধাপ এগিয়ে গেল। আমি মনে করি এটাই হলো এর মূল্যায়ন। ইতিহাস বলে, যারা বয়কট করবে, জনবিচ্ছিন্নতা তাদের রাজনৈতিক ভাগ্যে অনিবার্য হয়ে দাঁড়াবে।’২০০১ সালেও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি আগ্রহী প্রার্থীদের অংশ নিতে বাধা দিয়েছিল বলে অভিযোগ করেন কাদের। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার যে সিদ্ধান্ত বিএনপি নিয়েছে তা দলটির তৃণমূল মেনে নেয়নি বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতা।
নির্বাচন বয়কটের রাজনীতির সমালোচনা করে সেতুমন্ত্রী আরো বলেন, ‘গত সাধারণ নির্বাচনে বিএনপির পক্ষে যদি জনমতের হাওয়াটা, ওয়েবটা তাদের অনুকূলে থাকত, তাহলে রেজাল্টের ওপরেও তার প্রভাব প্রতিক্রিয়া হতো। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। জনমত যেই দিকে থাকে, নির্বাচনের রেজাল্ট সেই দিকেই যাবে। এটা আমাদের ইতিহাস, নির্বাচনের ইতিহাস এ কথাই বলে।’
এ ছাড়া আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী ও সংসদ সদস্যদের সব ধরনের নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারেও পরামর্শ দেন ওবায়দুল কাদের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D