১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

কিশোরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন, শাবিপ্রবি
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সিলেটে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয় শ্রদ্ধ নিবেদন। বিভিন্ন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিসহ সকল শেণি-পেশার মানুষের ঢল নামে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
ভাষাশহীদদের স্মরণে লাখো জনতা ফুল হাতে লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। বিগত কয়েক বছর ভোরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হলেও এবার রাতের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে জেলা প্রশাসন।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া প্রহরায় শহীদ মিনার চত্বরসহ আশপাশ এলাকায় নেয়া হয়েছে নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা। পুরো শহীদ মিনার এলাকা রাখা হয় সিসি ক্যামেরার আওতায় ও প্রথম প্রহরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সিলেট ক্যাবল সিস্টেম লিমিটেড সরাসরি সম্প্রচার করে।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। তারপর ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ, সিলেট জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে জেলা পরিষদ, কমান্ড্যান্ট আর এফ এফ দশম এপিবিএন এসপি, সিলেট প্রেসক্লাব, আনসার ভিডিপি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি জেলা ও মহানগর, সিলেট জাসদ জেলা ও মহানগর শাখা, দৈনিক সিলেটের ডাক, দৈনিক কাজিরবাজার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ইমজা, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সিলেট কেন্দ্রীয় কারাগার-১, বাংলাদেশ বেতার সিলেট, বাংলাদেশ টেলিভিশন সিলেট, যুবদল জেলা, ছাত্রলীগ জেলা ও মহানগর, যুবলীগ জেলা ও মহানগর, ছাত্রদল, জাতীয়তাবাদী শ্রমিকদল, শ্রমিক লীগ, সিলেট জেলা ও মহানগর হকার্স লীগ, সিলেট জেলা ও মহানগর হকার্স দল, সিলেট গণপূর্ত বিভাগ, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কৃষিবিদ ইনস্টিটিউট সিলেট, বিএডিসি সিলেট, সিলেট সড়ক বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি-১, সিলেট খাদ্য বিভাগ, এলজিইডি সিলেট, জনস্বাস্থ্য প্রকৌশল সিলেট, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বেসরকারি কলেজ (নন এমপিও) অধ্যক্ষ ফোরাম, টিভি ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), বিশেষ গেরিলা বাহিনী, সিলেট বাকশ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, কবি দিলওয়ার পরিষদ, ২১ আমার অহংকার, ভাটি বাংলা ছাত্রকল্যাণ পরিষদ, দামভবন ভাঙ্গাটিকর, নাট্যলোক সিলেট, ছায়াশিক্ষা ওউনার্স এসোসিয়েশন সিলেট, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বিহঙ্গ তরুণ সংঘ, সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল (এসডিসি), দোহালিয়া ইউনিয়ন বাস্তবায়ন পরিষদ। এছাড়াও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টানসহ নানা কর্মসূচি পালন করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D