২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯
স্বাধীনতার বিরোধীদের শুধু নয়, গণতন্ত্র হত্যাকারীদেরও শাস্তি ও বিচারের দাবি জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতার বিরোধীতা যারা করেছে, আমরা অবশ্যই তাদের শাস্তি ও বিচার চাই। তবে যারা গণতন্ত্র হত্যা করেছে তারাও তো আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই! সুতরাং আমরা মনে করি, যারা অপরাধ করেছে, তাদের সবারই ক্ষমা প্রার্থনা করা উচিত। আর আমরা যদি কোন দোষ করি তাহলে আমাদেরও উচিত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু আমাদের দেশে সেই রীতির প্রচলন নেই।
জামায়াত ২০ দলীয় জোটে নেই, শোনা যাচ্ছে, এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমার জানা মতে, ২০ দলীয় জোটের কোন পরিবর্তন ঘটে নাই। জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাদেরকে কখনো বলা হয়নি যে, তারা সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোটের সাথে থাকবে না। তবে জামায়াত একটা আলাদা রাজনৈতিক দল। সেই দলের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ, অধিকার ও ক্ষমতা তো তাদের আছে। কিন্তু আমাদের জানা মতে এমন কোন সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনি নাই।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার যা বলেন, তা শুনে দেশের জনগণ ছিঃ ছিঃ বলে। সুতরাং এই ছিঃ ছিঃ এর বক্তব্যের ওপরে দেশের মানুষের কোন আস্থা আছে বলে আমার মনে হয় না।
এরআগে, সকালে তাঁতী দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলে দিয়ে শ্রদ্ধা জানান নজরুল ইসলাম। এসময় তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D