২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দল ভাঙনের কোনো কারণ নেই। শরিক দলগুলোর মধ্যে ছোট-খাটো মান অভিমান থাকতে পারে। এই মান অভিমানের কারণও হয়তো সবাই জানেন। এখানে তেমন কোনো সমস্যা নেই। তবে আশা করি খুব শিগগিরই এ অভিমান কেটে যাবে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের শরিকরা যে মুখ খুলছেন, এটা গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রের জন্য ভালো। সমালোচনা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। যা গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছি। এটা দরকার ছিলো। এতে আরও গণতন্ত্রের চর্চা গতিশীল হবে। সেই দিক থেকে এই সমালোচনা আমরা উপভোগ করি।
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টে গণশুনানির অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, তারা সোহরাওয়ার্দী উদ্যানে গণশুনানী না করে গণতামাশা করবে। তবে তারা যদি গণশুনানী করে তাহলে, ডিএমপিকে অনুরোধ করছি অনুমতি দেওয়া যায় কি না।
উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী না দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতৃত্ব তৃণমূল মানে না। বিএনপি দল থেকে মনোনয়ন না দিলেও প্রথম দফায় তাদের ২৩ জন প্রতিযোগিতা করছেন। দ্বিতীয় দফায়ও ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন তথ্য আমাদের কাছে আছে।
ডাকসু নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল ঠিক করে দেবে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডাকসুর নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগকে একটি সর্ট লিস্ট তৈরি করার জন্য বলা হয়েছে। এছাড়াও নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সিনিয়রদের নিয়ে একটি টিম গঠন করে দিয়েছেন। তারা কাজ করছে। তাই ছাত্রলীগের প্যানেল নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রওশন আরা খানম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D