নূর চৌধুরীর প্রত্যর্পণ সুরাহায় সম্মত কানাডা

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬

Manual6 Ad Code

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এস এইচ বি এম নূর চৌধুরীর প্রত্যর্পণের বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সুরাহায় পৌঁছাতে বাংলাদেশ ও কানাডা সম্মত হয়েছে।

Manual1 Ad Code

শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক খবরে এই তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার হায়াত রিজেন্সি মন্ট্রিলে কানাডা সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দ্বিপক্ষীয় বৈঠকে নূর চৌধুরীর প্রত্যর্পণ সুরাহায় ঢাকা ও অটোয়া ঐকমত্য হয়।

Manual1 Ad Code

পরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম দুই নেতার মধ্যে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন।

Manual1 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code