১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯
আজ শনিবার সারাদেশের ন্যায় সিলেটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২০১৯ চলছে। সকাল ৮টা থেকে ক্যাম্পেইন শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। সকালে বিনোদনী পৌর দাতব্য চিকিৎসা কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের এবং ১২ থেকে ১৫ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন সফল করতে সিলেট জেলার স্থায়ী/অস্থায়ী মোট ২ হাজার ৪২৮টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। প্রত্যেক উপজেলায় প্রয়োজনীয় ভিটামিন এ ক্যাপসুল পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম মনিটরিং এর জন্য ১টি মনিটরিং টীম এবং ১টি জরুরী মেডিকেল টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর হতে উর্দ্ধতন কর্মকর্তাগণ কার্যক্রম সুপারভিশনের জন্য সিলেট আগমন করবেন বলে জানা গেছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে সকল শ্রেণীর জনসাধারণের সার্বিক সহযোগিতা চেয়েছেন সিলেট জেলা সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়।
এদিকে, এবার সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৬২ হাজার ৬৪১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৭০ জন শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৪৮৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী ৮ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী ৮০ জন শিশু রয়েছে।
নগরীর বিভিন্ন এলাকা,বাস স্ট্যান্ড ও রেল স্টেশনসহ সর্বমোট ২৪৭টি কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪৯৪ জন স্বাস্থকর্মী ও স্বেচ্ছাসেবী কর্মীদের মাধ্যমে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলাকালে সার্বক্ষণিক তদারকিতে থাকবেন ৫৪ জন সুপারভাইজার।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বাংলাদেশে প্রস্তুতকৃত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভারতের ‘এ’ প্লাস ক্যাপসুল বাতিল করে সরকার এই পদক্ষেপ নিয়েছে। এতে শিশুদের কোন স্বাস্থ্য ঝুঁকি নেই। এনিয়ে যে কোন গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D