সুনামগঞ্জে ইয়াবাসহ দুই কলেজ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

সুনামগঞ্জে ইয়াবাসহ দুই কলেজ শিক্ষার্থী আটক

Manual6 Ad Code

সুনামগঞ্জে শহরের মল্লিকপুরস্থ নর্থ ইষ্ট আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে ইয়াবার চালানসহ আটক করেছে পুলিশ। ইয়াবা ব্যবসার সাথে অপর এক কলেজ শিক্ষার্থী ও আরো এক তরুণীর সম্পৃক্ততার খোঁজও পেয়েছে পুলিশ।

আটককৃতরা হলো জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের সীমান্তবর্তী ছড়ারপার গ্রামের আবদুল মোতালেবের ছেলে সাখাওয়াত হোসেন ও পার্শ্ববর্তী পুরান লাউড় পশ্চিমপাড়ার জামাল হোসেনের ছেলে শাহজাহান মিয়া।

Manual4 Ad Code

আটকৃতদের মধ্যে সাখাওয়াত জেলা শহরের নর্থ ইষ্ট আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও শাহজাহান একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

Manual7 Ad Code

রবিবার দিবাগত রাত পৌণে ১টার দিকে আটক দু’জন ও পলাতক কলেজ শিক্ষার্থী সহ চার জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual7 Ad Code

সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, সদর উপজেলার ধোপাখালী থেকে এসআই আবদুল হান্নানের নেতৃত্বে রবিবার সন্ধায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সাখাওয়াত ও শাহজাহান মিয়াকে আটক করা হয়।

আটকের পর সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কানুন কুমার দেবনাথ সহ পুলিশের সিনিয়র অফিসারগণের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ইয়াবার ব্যবসার সাথে সদর উপজেলার সীমান্তবর্তী ডলুরা গ্রামের জহুর আলম জাকুর তরুণী কন্যা সুমা আক্তার সুমী ও তাহিরপুর উপজেলার বিন্নাকুলী গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলম সাব্বির ওরফে ছাব্বির সম্পৃক্ত ছিল।

আটককৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে আরো জানায়, মুলত তরুণী সুমী ইয়াবার চালানটি তাদের নিকট দিয়েছিলো কলেজ শিক্ষার্থী আলম সাব্বির ওরফে ছাব্বিরকে বিন্নাকুলী পৌছে দেয়ার জন্য। সুমী সীমান্তবর্তী ডলুরার মাদক স¤্রাজ্ঞী জোসনার মেয়ে।

Manual3 Ad Code

এদিকে পুলিশী জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত সাখাওয়াত, শাহজাহা কে গ্রেপ্তার ও কলেজ শিক্ষার্থী আলম সাব্বির ওরফে ছাব্বির এবং তরুণী সুমীকে পলাতক আসামী দেখিয়ে চার জনের বিরুদ্ধে রাতেই সদর মডেল থানায় একটি মামরা দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code