বালাগঞ্জে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

বালাগঞ্জে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার

Manual3 Ad Code

সিলেটের বালাগঞ্জে ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) গণধর্ষণ মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে ব্যাব-৯। তারা হলো- বালাগঞ্জে শিওরখান এলাকার সুমুদ্দীন মিয়ার ছেলে বশির মিয়া (২৮) ও আব্দুল সালিকের ছেলে মো. সিতাব আলী (২৩)।

Manual4 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের বাহুবল থানার মীরপুর বাজার থেকে গত শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।তাদেরকে বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন ব্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর ১৪ বছরের ঐ মাদ্রাসা ছাত্রীকে গোয়ালঘরে পালাক্রমে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পরদিন বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং- ৮।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code