১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯
এয়ারলাইন্স ক্লাব অব সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টের ২০১৯ সালের নতুন বছরে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১ ফেব্রয়ারী শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বদ্ধিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ বেলায়েত আলী লিমন। সাধারণ সম্পাদক হিসাবে মোর্শেদ ফখরুল চৌধুরী এবং কোষাধ্যক্ষ হিসেবে তাওসিফ ইসমাইল চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন- সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লাবনি দাস, ইভেন্ট ওরগ্যানাজার নিতাই চন্দ দাশ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স হলে শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ সাড়ে ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য নিয়ে সদস্যরা ভোট প্রদান করেন। দেশের বাইরে থাকা সদস্যবৃন্দ অনলাইনের মাধ্যমে ভোট প্রদান করেন।
ভোট চলাকালীন সময় সিলেট এয়ারপোর্ট সিভিল এভিউিশন, ডিজিএফআই, এনএসআই, আর্মড পুলিশ চিফসহ অন্যান্য কর্মকতাবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সাবেক ক্লাব সভাপতি ওয়াকীল এলাহী চৌধুরী, রাগীব রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমদ বকসী প্রমুখ।
চলতি মেয়াদে নির্বাচিত সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন নতুন ভাবে আবারও দায়িত্ব পাওয়ায় সকল ভোটারদের প্রতি এবং বিমানবন্দরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন তার উপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে নতুন কমিটিকে নিয়ে অসমাপ্ত কাজসহ নতুন কিছু করার চেষ্টা করে যাবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D