১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯
দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত তিনজন হচ্ছে- সুনামগঞ্জের জগন্নাথপুরের ইলালপুর গ্রামের লালমন চন্দ্র শীলের ছেলে নয়ন চন্দ্র শীল (২৬), একই জেলার সুনামগঞ্জ সদরের শহীদপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে আমির হোসেন (২৫) ও নেত্রকোনা জেলার বারহাট্টা থানার চন্দ্রপুরের মৃত নওয়াব আলী মিয়ার ছেলে হেলিম মিয়া (২৪)।
উদ্ধারকৃত মাদকসহ তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D