১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯
পৌণে চার লাখ টাকায় পুলিশে চাকুরি দেয়ার নামে প্রতারণার মামলায় সুনামগঞ্জে আবদুর রউফ নামের এক প্রতারকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
বৃহস্পতিবার সদর উপজেলার ব্রাম্মণগাঁও গ্রাম থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
আব্দুর রউফ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের বাক্ষ্রণগাঁও গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন জানান, অন্যান্য প্রতারণার বিষয়ে ডিবি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী জানান, ২০১৮ সালের ১৫ ফেব্রয়ারী জেলার মধ্যনগর থানার বাঘেরপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক নিবারণ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাসকে পুলিশ কনষ্টেবল পদে চাকুরি পাইয়ে দেয়ার কথা বলে ৩ লাখ ৯০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয় আবদুর রউফ।
ওই টাকা নিয়ে আবদুর রউফ সুনামগঞ্জ নীজ বাড়ি থেকে গাঁ ঢাকা দিয়ে আত্বগোপনে চলে যায়।
পরবর্তীতে চলতি বছরের ৩০ জানুয়ারী হত দরিদ্র কৃষক নিবারণ বিশ্বাস বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D