মদিনা মার্কেটে ফল ব্যবসায়ী খুন

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

মদিনা মার্কেটে ফল ব্যবসায়ী খুন

নগরীর মদিনা মার্কেট এলাকায় মো. শাহাব উদ্দিন (৪০) নামের এক ফল বিক্রেতা খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাজারের খান মার্কেটের পিছনের হাবিব মিয়ার কলোনীর একটি কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। নিহত শাহাব দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, শাহাব উদ্দিনের মাথায় আঘাত করে তেতলে দেয়া হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হচ্ছে কেউ কিছু বলতে পারছেন না। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারে নি পুলিশ। শাহাব উদ্দিনের সাথে একই কক্ষে থাকা আম্বরখানার রমজান নামের অপর এক ফল ব্যবসায়ী সকাল থেকেই লাপাত্তা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে পুর্ব বিরোধের জেরে হত্যাকান্ডটি ঘটতে পারে। পুলিশ হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনে তৎপর রয়েছে।

লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট