স্বেচ্ছায় ভূমি ছেড়ে দিলে সম্মানিত করবে সিসিক

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

স্বেচ্ছায় ভূমি ছেড়ে দিলে সম্মানিত করবে সিসিক

Manual2 Ad Code

সড়ক প্রশস্থকরণে স্বেচ্ছায় ভূমিদাতাদের সম্মানিত করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। সেই সঙ্গে তিনি সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিবার তাদের পৈত্তিক সম্পত্তির কিছু অংশ জনস্বার্থে ছেড়ে দেয়ায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাফিজ কমপ্লেক্সের সামনে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

Manual6 Ad Code

পরে মেয়র নগরের হাফিজ কমপ্লেক্স থেকে সুবহানীঘাট পর্যন্ত সড়কের উভয় পাশের ব্যবসায়ী ও ভূমির মালিকদের পাঁচ ফুট করে জমি ছেড়ে দিতে অনুরোধ করেন।

Manual2 Ad Code

এর আগে নগরের হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়। পরে মেয়র নগরের শিবগঞ্জ এলাকা দিয়ে প্রবাহিত গোয়ালীছড়া সংস্কারের কাজ পরিদর্শন করেন।

Manual5 Ad Code

এ সময় সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেবসহ সিসিকের অন্যন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এর বড় ভাই ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট জমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে জনস্বার্থে সড়কের জন্য ৫ ফুট জমি ছেড়ে দেন তিনি। ছেড়ে দেওয়া জমির মূল্য প্রায় কোটি টাকা হবে এবং তাদের এ মহতী উদ্যোগ নগরবাসীর জন্য অনুকরণীয় মনে করেন মেয়র আরিফ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code