১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯
সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির (৫৫) লাশের পরিচয় চায় পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সিলেট-ঢাকা মহাসড়ক থেকে রক্তাক্ত মরহেদটি উদ্ধার করা হয়েছিল। রোববার মরদেহের পরিচয় জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে মহানগর পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ‘মহাসড়কের রশিদপুর এলাকা থেকে অজ্ঞাতনামা লোকের মৃতদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। মৃত দেহের গায়ের রং শ্যামলা। মুখে দাঁড়ি গোফ আছে। চুল ও দাঁড়ি গোফের রং সাদা। মৃতদেহের পড়নে লুঙ্গি, নীল রঙ্গের শার্ট এবং কালো সুয়েটার ছিল।’
মৃত দেহটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে আছে। যদি কোন ব্যক্তি চিনতে পারেন, তাহলে দক্ষিণ সুরমা থানায় (অফিসার ইনচার্জ-০১৭১৩-৩৭৪৫১৮,ডিউটি অফিসার-০১৭৯১১১১৩৪৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D