সিলেট জেলা পুলিশের বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

সিলেট জেলা পুলিশের বর্ণাঢ্য র‌্যালি

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি বের করেছে সিলেট জেলা পুলিশ।

রোববার র‌্যালিটি বের করা হয়। র‌্যালি শেষে সিলেট জেলার পুলিশ সুপার জনাব মো. মনিরুজ্জামান পুলিশের সেবার মান বৃদ্ধি এবং জনগণের কাছে সেবা সহজে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে সেবা সংশ্লিষ্ট সকলের প্রতি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে ট্রাফিক ব্যবস্থা জোরদার করণ, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা রোধ, ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন নিষ্পত্তি, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা সহজীকরণ, বিডি পুলিশ হেল্প লাইন এ্যাপ ব্যবহারে জনগণকে উৎসাহী করা, জাতীয় জরুরী সেবা-৯৯৯-এ ফোন করে জরুরী মূহুর্তে পুলিশের সেবা প্রার্থীকে সেবা প্রদান, থানায় সার্ভিস ডেলিভারী সেন্টার স্থাপনের মাধ্যমে দ্রুততম সময়ে সেবা নিশ্চিতকরণ, কমিউনিটি পুলিশ ও ওপেন হাউজ-ডে সভা আয়োজনের মাধ্যমে অপরাধীর মনে ভীতি সঞ্চারের উদ্যোগ গ্রহণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

“পুলিশকে সহায়তা করুন, পুুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালনের লক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট