১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
মধ্যরাতে নগরের ফুটপাতের হকারদের দখলমুক্ত করতে অভিযানের পরদিন ফের নগরে অভিযানে নেমেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার রাত ১১টার দিকে তিনি নগরীর আম্বরখানা এলাকায় অভিযানে নামেন।
অভিযানে আম্বরখানা-সুনামগঞ্জ সড়কের চায়না মার্কেটের সামনে ফুটপাত দখল করে নির্মিত ‘ভাই ভাই স্টোর’ নামের একটি দোকান ঘর উচ্ছেদ করেন তিনি। এসময় উৎসুক জনতা সেখানে ভীড় করেন এবং মেয়রের এমন কার্যক্রমকে বাহবা জানান।
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব উদ্দিনসহ সিসিকের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।
এর আগে শুক্রবার মধ্যরাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হকারদের জঞ্জাল উচ্ছেদ করেন আরিফ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D