সিলেটের মঞ্চে ‘নবান্ন ফিরে আসো’ মঞ্চস্থ

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

সিলেটের মঞ্চে ‘নবান্ন ফিরে আসো’ মঞ্চস্থ

নাট্যমঞ্চ প্রথম লোকনাট্য উৎসবের ৩য় দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চায়িত হয়েছে চট্টগ্রামের নাট্য সংগঠন ‘অ্যাভাঁগার্ড’র পরিবেশনায় নাটক ‘নবান্ন ফিরে আসো’।

নাটকের পা-ুলিপি রচনা করেছেন সুমন টিংকু এবং নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ম-লীর সদস্য মুসলেহ উদ্দিন শিকদার রিপন।

নাটক শেষে নাট্যমঞ্চ সিলেটের পক্ষ থেকে অংশগ্রহণকারী দলকে একটি উৎসব স্মারক প্রদান করা হয়। এর আগে নাটক শুরুর পূর্বে প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীরমুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এদিকে বুধবা উৎসবের ৪র্থ দিন বুধবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক ‘মহুয়া।’ ময়মনসিংহ অঞ্চলের ঐত্যিহাসিক ঘটনা নিয়ে নির্মিত নাটকটি মঞ্চস্থ করবে ময়মনসিংহের বহুরূপী নাট্য সংস্থা।

এ নাটকের রচনা করেছেন কবি দ্বীজ কানাই এবং গ্রন্থনায় আছেন শাহাদাত হোসেন খান হীলু। নাটকটি দেখার জন্য আয়োজক সংগঠন নাট্যমঞ্চ সিলেটের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট