১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
সিলেট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও স্বেচ্ছাসেবকলীগ ফারুক আহমদ ওরফে কালা ফারুকসহ তিনজনকে ১১২ পিস ইয়াবাসহ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে সোবহানীঘাট সুগন্ধা পার্সেল সার্ভিস নামক দোকান হতে তাদের আটক করা হয়।
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ৮১, নুরানী আবাসিক এলাকার মৃত জামশেদ আলীর পুত্র ফারুক ছাড়াও আটক অন্যরা হচ্ছে-মাসিমপুর মনিপুরীপাড়ার হাজী ফারুক আহমদের পুত্র ফেরদৌস আহমেদ বাবলু (৪৩), ৪১ কলবাখানির মৃত আব্দুল হকের পুত্র মোঃ ফজলুল হক (৪৩)।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া ও কমিউনিকেশন) জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারা সিলেট জেলার জকিগঞ্জ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল। আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
এ ব্যাপারে মো. রফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D