১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজন করা হয়েছে ‘শ্রুতি পিঠাউৎসব ১৪২৫’। শনিবার সকাল ৬টায় শুরু হওয়া উৎসব উপভোগ করতে সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে আসতে শুরু করেন নানা বয়সী মানুষ। নানারকম বাহারি চেনা-অচেনা পিঠার সম্ভার নিয়ে উৎসবে অংশ নিয়েছে বিভিন্ন স্টল। উৎসব চলবে রাত পর্যন্ত।
দিনব্যাপী আয়োজনে এবার প্রথম অধিবেশনে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন এতে উপস্থিত ছিলেন বরেণ্য রবীন্দ্রসংগীত ও আবৃত্তি শিল্পীবৃন্দ।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিনব্যাপী আয়োজন উদ্বোধন করেন আবৃত্তির কিংবদন্তি, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের মাননীয় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বীরমুক্তিযোদ্ধা ভবতোষ বর্মণ রানা,হিমাদ্রী শেখর রায় বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ শা.বি.প্র. বি, সম্মেলিত নাট্য পরিষদের রজত কান্তি গুপ্ত, শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সদস্যসচিবের বক্তব্য নিয়ে আসেন শ্রুতি সিলেটের সদস্যসচিব সুকান্ত গুপ্ত। আলোচনা সভায় বক্তারা বলেন শীত বাঙালি মধ্যবিত্তের প্রিয় ঋতু।
দিনব্যাপী আয়োজনে রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. মকবুল হোসেন, মো গোলাম সারোয়ার প্রমুখ। আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী এবং সংগঠক নাজমুল আহসান,মাসুম আজিজুল বাসার,মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,ফারুক তাহের প্রমুখ।
কুষ্টিয়া হতে আগত বাউল শিল্পী হাবিবুর রহমান বিশুর পরিবেশেনা এবং বাউল আব্দুর রহমান ও প্রদীপ মল্লিকের পরিবেশনা। সমবেত পরিবেশনায় অংশ নেবে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান বাংলাদেশ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, ছন্দনৃত্যালয়,দ্বৈতস্বর, পাঠশালা, দর্পন থিয়েটার, শতভিষা, নগরনাট, একদল ফিনিক্স, মুক্তাক্ষর, সুরের ভূবন, তারুণ্য প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে উৎসব প্রাঙ্গনে ছিল রকমারি পিঠার প্রায় ৩০ টি স্টল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D