১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
বিএনপিই আমার একমাত্র ঠিকানা : মেয়র আরিফ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩ তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে শনিবার নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা উপদেষ্টা শহীদ আহমদ চেয়ারম্যান ও মাজহারুল ইসলাম ডালিম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেম, জেলা প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, ধর্ম সম্পাদক আল মামুন খান, তাঁতী বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও বজলুর রহমান ফয়েজ, মহানগর সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, জেলা সহ-দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সহ-আইন সম্পাদক আমিন উদ্দিন, যুবদল নেতা সাদিকুর রহমান সাদিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল হাসান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক।
মেয়র আরিফুল হক চৌধুরী নিজেকে ‘বিএনপির সৃষ্টি’ দাবি করে বলেন,আর জিয়াউর রহমানের আদর্শই আমার রাজনীতির আদর্শ। মৃত্যুর পূর্ব পর্যন্ত বিএনপিই আমার একমাত্র ঠিকানা। অপপ্রচারে কান না দিয়ে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দলীয় কার্যক্রমকে সুসংহত করার কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে জিয়াউর রহমান লালিত স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবোই।
আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাকশালী শাসনে নিষ্পেষিত জাতির ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ধ্বংস করে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ‘ফরমায়েসী’ রায়ে কারাগারে আটকে রেখেছে। তারেক রহমানকেও রাজনীতি থেকে মাইনাস করতে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে ধ্বংসপ্রায় গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। কিন্তু, জিয়ার সৈনিকরা বাংলার মাটিতে বেঁচে থাকতে তাদের শেষ রক্ষা হতে দেবে না। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার করতে জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা অবশ্যই প্রস্তুত রয়েছে।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D