১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯
নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন বিদায়ী সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। তিনি আগের মন্ত্রীসভার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর স্থলাভিষিক্ত হয়েছেন।
সোমবার শপথ উপলক্ষে রোববার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেওয়া হয়েছে। বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানাবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
সূত্রে পাওয়া তথ্য মতে, পুরনো অনেক মন্ত্রী বাদ পড়েছেন মন্ত্রিসভায়। আবার নতুন অনেকেই স্থান পেয়েছেন টানা তৃতীয়বারের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায়। বাদ পড়াদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও রয়েছেন।
সিলেট-১(সিটি কর্পোরেশন ও সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবারেই বাজিমাত করেন ড. এ কে আবদুল মোমেন। তিনি বিএনপির খন্দকার মুক্তাদিরকে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D