৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ই-ফাইলিং সিটি কর্পোরেশন ও জনগনের দূরত্ব কমাবে। এর মাধ্যমে সিসিকের দক্ষতা একশ’ ভাগ বাড়বে বলে আমি আশাবাদি। ই-ফাইলিংয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের সকল কর্মকান্ড জনগনের দোরগোড়ায় দ্রুত পৌঁছাবে। নগরীর উন্নয়নের লক্ষ্যে ও জনগনের সেবা নিশ্চিত করতে ই-ফাইলিং অত্যান্ত গুরুত্বপূর্ণ।
সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের দুই দিনব্যাপী ই- ফাইলিং প্রশিক্ষণ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার সকালে খাদিম উপজেলা পরিষদ কমপ্লেক্সে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই প্রকল্প সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক।
এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই প্রকল্পের ও সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন, মাজেদা খাতুনসহ প্রশিক্ষণ প্রত্যাশী ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D