২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯
জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চার সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
শনিবার (০৫ জানুয়ারি) সকালে তারা সুবর্ণচর যাবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এ সফরে মির্জা ফখরুলের সঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আসম আব্দুর রব ও সংশ্লিষ্ট নির্বাচনী আসন নোয়াখালী-৪ এর ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান থাকবেন।
শায়রুল কবির খান বলেন, শনিবার ঐক্যফ্রন্ট নেতারা সুবর্ণচর যাবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনগত রাতে ধানের শীষে ভোট দেওয়ায় গণধর্ষণের শিকার ওই নারীর খোঁজ খবর নিতেই নেতারা সেখানে যাবেন।
এর আগে গেল বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে ১০ জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। এছাড়া ওই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা।
পরে ৩১ ডিসেম্বর সেই নারীর স্বামী চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতেই বুধবার রাতে রুহুল আমিনসহ দু’জনকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেফতার তিন আসামি হলেন সুবর্ণচরের মধ্য বাগ্যা গ্রামের মৃত ইসমাইলের ছেলে সোহেল (৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে স্বপন (৩৫) ও একই গ্রামের আহমদ উল্লার ছেলে বাসু (৪০)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D