৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯
ছাতকে ব্যাপক-উদ্দীনপনা ও উৎসবমুখর পরিববেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা এক অন্যরকম বিজয় উৎসবে মেতে উঠে।
মঙ্গলবার সকালে শহরের বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক নতুন বই তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেন। প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণী অনুষ্ঠনে বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিক নতুন বই বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক কবিরুল ইসলাম, শিক্ষার্থী আবিদা রহমানী আনিকা ও সোহানা সিন্তি রুমার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, সমবায় কর্মকর্তা বিজিত ঞ্জন কর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, বিদ্যালয়ের দাতা সদস্য হাজী ইসহাক আলী, অভিভাবক সদস্য আলহাজ্ব সালেহ আহমদ, হাজী শামছুল ইসলাম, হাজী জাহেদ হোসেন লাহিন, বিদ্যুৎসাহী সদস্য হাজী ছালিক মিয়া চৌধুরী রুকন, মহিলা সদস্য গৌরী রানী দাস প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D