২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে পশ্চিমা গণমাধ্যম ভুলভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
জয় বলেন, ‘২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করেছে ২৪৬টি আসনে, জাতীয় পার্টি ২৩টি আসনে, বিএনপি-জামায়াত জোট ১০টি আসনে ও অন্যান্য ৭।
সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে, ৬৬ শতাংশ ভোটার এবার ভোট দিয়েছেন, যা বাংলাদেশের জাতীয় নির্বাচনে স্বাভাবিক গড় হার। ১০৪,১৯০,৪৮০ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৮,৭৬৫,৭১৬ জন।’
তিনি বলেন, ‘২০০৮ সালে ভোটপ্রদানের হার অন্যান্য বারের চেয়ে বেশি ছিল। কারণ তা ছিল দুই বছরের সেনাশাসনের পর প্রথম নির্বাচন। বাকি নির্বাচনগুলোতে ভোটপ্রদানের হার ৬০-৭০ শতাংশ।
সারাদেশে ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের মধ্যে শুধুমাত্র ২২টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের সঙ্গে সঙ্গেই এই ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়, যা মোট কেন্দ্রের ০.০৫ শতাংশ। অনিয়মের এই হার এখন পর্যন্ত সর্বনিম্ন।’
জয় তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘ভোটের দিন বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর এসেছে যেখানে মোট ১৭ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যিনি ভোটকেন্দ্র রক্ষা করতে গিয়ে বিএনপি-জামায়াতের কর্মীদের গুলির শিকার হন। নয়জন আওয়ামী লীগ নেতা-কর্মী নিহত হয়েছেন, ছয় জন বিএনপি-জামায়াতের কর্মী এবং একজন জাতীয় পার্টির কর্মী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D