২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় মোট ১০৮টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়ার পর সাড়ে ৭টার দিকে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
ভোটগণনা শেষে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
গোপালগঞ্জ জাতীয় সংসদের ২১৭ নম্বর আসন। গোপালগঞ্জ-৩ আসন বঙ্গবন্ধুর জন্মস্থান। দশম জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে এমপি হয়েছিলেন শেখ হাসিনা। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে জয়লাভ করেন।
শেখ হাসিনার প্রাপ্ত মোট ভোট ২ লাখ ২৯ হাজার ৫৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জিলানী পেয়েছেন ১২৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন ৭১ ভোট।
সারাদেশে একযোগে রোববার সকাল ৮টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এখন চলছে গণনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D