২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, আমার ধারণা বিএনপি-জামায়াত নির্বাচন ব্যাহত করার চেষ্টা করবে এবং মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে জয় বলেন, ‘আমার বিশ্বাস আগামীকাল নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। আমার আওয়ামী লীগের ভাই ও বোনেরা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করাই আপনাদের মূল দায়িত্ব। সকল জনমত জরিপ বলছে বিএনপি-জামাত বিশাল ব্যবধানে পরাজিত হবে। তাই তারা তৎপর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আমার ধারণা তারা নির্বাচন ব্যাহত করার ও ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে, এমনকি মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে। তাদের ফাঁদে পা দেবেন না। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত আপনাদের নির্বাচনী দায়িত্ব চালিয়ে যাবেন।
জয়ের ফেসবুক স্ট্যাটাস


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D