|
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা বদরুদ্দোজা বদরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর বন্দর বাজার থেকে পুলিশ তাকে আটক করেছে বলে জানান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক। তিনি জানান, সন্ধ্যায় নগরীর কোর্ট পয়েন্টে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী মুক্তাদীরের প্রচার মিছিল বেরোনোর সময় বন্দর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক বদরুদ্দোজা বদর স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক ও তিনি সিলেট-১ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রচারণার মিডিয়া সেল প্রধানের দায়িত্বে ছিলেন বলে জানা যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D