৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি দলীয় ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, দেশের প্রত্যেকটি অঞ্চলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর এতে ভীত সন্ত্রস্ত হয়ে সরকার আর প্রশাসন মিলে যেভাবে বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতার করছে তাতে এটা আজ পরিষ্কার সরকার আর তার মন্ত্রীর পায়ের নীচে মাঠি নেই। এখন মিথ্যা মামলায় জড়িয়ে আমাকেও গ্রেফতার করে নির্বাচনী মাঠ থেকে বিতাড়িত করতে চেষ্টা হচ্ছে। তাই আমাকে গ্রেফতার করলেও জালিমের দু:শাসন মুক্তি পেতে ৩০ তারিখ সারাদিন ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।
বুধবার (২৬ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক পথসভায় তিনি এসব কথা বলেন।
ফয়সল আহমদ চৌধুরী আরো বলেন, দেশের আপামর জনতা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। জনবিচ্ছিন্ন প্রতিনিধিদেরকে নির্বাচনে জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করবে। ৩০শে ডিসেম্বরের নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে।
বুধবার সকালে ফয়সল আহমদ চৌধুরী আলীনগর ইউনিয়নের জায়গীরদার গ্রাম, বাজার, উত্তরভাগ গ্রাম, টিকরপাড়া, রায়খাইল এবং রামধা বাজারে পথসভা ও গণসংযোগকালে বক্তব্য রাখেন। এসব পথসভা ও গণসংযোগে দলীয় নেতাকর্মীরা ছাড়াও হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।
আলীনগর ইউনিয়নের টিকরপাড়া বাজারে ইউপি বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোয়াজিস চৌধুরী সাকির পরিচালনায় ফয়সল আহমদ চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল বারী চৌধুরী শাহিন, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, আমেরিকা প্রবাসী মিনাজুর রহমান মিনাজ প্রমুখ।
গণসংযোগ এবং পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম হৃদয়, মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ, গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন জিলু, সাবেক ছাত্রনেতা রাহাত চাকলাদার, ছাত্রনেতা জেহিন আহমদ, মামুন আহমদ, মাসুম আহমদ, আরব আমিরাত প্রবাসী আদিল আহমদ চৌধুরী, শোয়েব আলম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D